২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে বজ্রপাতে নিহত ১

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বজ্রপাতে এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে তার দুই ভাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2011, 09:39 AM

Updated : 24 Aug 2022, 03:05 PM

হবিগঞ্জ, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বজ্রপাতে এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে তার দুই ভাই। মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার সীমান্তবর্তী এলাকা ইকরতলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. আহাদ আলী (১৪)। আহতরা হলেন মো. শাহিন মিয়া (২১) ও লিটন মিয়া (১০)। বাবার নাম চাঁন মিয়া। চুনারুঘাট থানার ওসি সৈয়দ মাহবুবুর রহমান জানান, ঝড়-বৃষ্টির সময় আহাদ ও তার দুইভাই বাড়ির বাইরে বের হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই আহাদ মারা যায়। আহতদের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৫৩৩ ঘ.