২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'কোরআন রক্ষায়' ঝাঁপিয়ে পড়ার আহ্বান আমিনীর

ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী 'কোরআন রক্ষায়' কঠিন পরীক্ষার মুখোমুখি হতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2011, 04:49 PM

Updated : 24 Aug 2022, 03:05 PM

ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী 'কোরআন রক্ষায়' কঠিন পরীক্ষার মুখোমুখি হতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি সরকারের সমালোচনা করে বলেন, "যে দেশের প্রধানমন্ত্রীর মুখ দিয়ে রবীন্দ্রনাথের আদর্শে দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত হয়, সে দেশে মহানবীর আদর্শে উদ্বুদ্ধ কর্মীরা মাঠে-ময়দানে ঝাঁপিয়ে না পড়লে বাংলাদেশ একটি হিন্দু রাষ্ট্রে পরিণত হবে।" তিনি আরো বলেন, কোরআন-হাদীসে বলা হয়েছে, শুধু ঈমান থাকলেই হবে না, ঈমান রক্ষায় কঠিন পরীক্ষাও দিতে হবে। কারাগার থেকে মুক্তি পাওয়া দলের অর্ধশত নেতাকর্মী সোমবার রাজধানীর লালবাগে আমিনীর সঙ্গে দেখা করতে গেলে তিনি এ আহ্বান জানান। সেইসঙ্গে নারীনীতি বাতিলের দাবিতে ডাকা আগামী ২৭ মে'র সমাবেশে তাদের যোগ দিতেও বলেন আমিনী। একই দাবিতে গত ৪ এপ্রিল হরতাল কর্মসূচি পালনের সময় এসব নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়। গত ৭ মার্চ মন্ত্রিসভা নারী উন্নয়ন নীতির খসড়া অনুমোদন করে। এরপর গত ৪ এপ্রিল প্রস্তাবিত এই নারীনীতির বিরোধিতা করে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নামে সারাদেশে হরতাল কর্মসূচি পালন করেন মুফতি আমিনী। ফতোয়া নিয়ে উচ্চ আদালতের রায়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের ত্যাগ, শাহাদত বরণ ও কারাভোগের বদৌলতেই আওয়ামী লীগের মতো 'ইসলাম ও কোরআনের দুশমন সরকারের নিয়ন্ত্রিত আদালত' থেকে ফতোয়ার পক্ষে রায় এসেছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গত ১২ মে এক রায়ে বলেছে, ধর্মীয় বিষয়ে ফতোয়া দেওয়া যেতে পারে, তবে যথাযথ শিক্ষিত ব্যক্তি তা দিতে পারবে। আর ফতোয়া গ্রহণের বিষয়টি হতে হবে স্ব^তস্ফূর্ত। এর মাধ্যমে কোনো ধরনের শাস্তি দেওয়া যাবে না। এমন কোনো ফতোয়া দেওয়া যাবে না, যা কারো অধিকার ক্ষুণ