২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক কারণে লিমনের ঘটনা ভিন্ন খাতে: আকাশ

র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে লিমন হোসেনের পঙ্গু হওয়ার ঘটনা রাজনৈতিক কারণে ভিন্ন দিকে প্রবাহিত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ এম এম আকাশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2011, 12:27 PM

Updated : 24 Aug 2022, 03:05 PM

ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে লিমন হোসেনের পঙ্গু হওয়ার ঘটনা রাজনৈতিক কারণে ভিন্ন দিকে প্রবাহিত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ এম এম আকাশ। তিনি বলেন, "কেউ যদি অপরাধ করে তাকে বিচারের সম্মুখীন করে শাস্তি দিতে হবে। এর বাইরে কোনো কিছু গ্রহণযোগ্য হতে পারে না।" সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় প্রগতিশীল ছাত্রজোট আয়োজিত ছাত্র-শিক্ষক-বুদ্ধিজীবী সংহতি সমাবেশে অধ্যাপক আকাশ এসব কথা বলেন। সমাবেশে প্রাবন্ধিক-গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, "অন্যায়ভাবে গুলি করে লিমনকে পঙ্গু করে দেওয়া হয়েছে। স্বাধীন-গণতান্ত্রিক দেশে এটা চলতে দেওয়া যায় না।" সমাবেশে সভাপতির বক্তব্যে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সাইফুজ্জামান সাকন বলেন, "ক্রসফায়ারের নামে র‌্যাবের হত্যাকাণ্ডের বিষয়ে প্রধান দু'দলের অবস্থান একই রকম। এদের থেকে জাতি আর কী আশা করতে পারে?" সংহতি সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাবি শিক্ষক রোবায়েত ফেরদৌস, কাবেরি গায়েন, ছাত্র ফেডারেশন সভাপতি আরিফুল ইসলাম ও ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক এস এম শুভ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৮২৫ ঘ.