২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিষাক্ত গ্যাসে শ্রমিকের মৃত্যু

রংপুরের মিঠাপুকুর উপজেলায় সেপটিক ট্যাঙ্ক নির্মাণের সময় বিষাক্ত গ্যাসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ২ শ্রমিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2011, 09:41 AM

Updated : 24 Aug 2022, 03:05 PM

রংপুর, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের মিঠাপুকুর উপজেলায় সেপটিক ট্যাঙ্ক নির্মাণের সময় বিষাক্ত গ্যাসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ২ শ্রমিক। সোমবার সকালে উপজেলার শঠিবাড়ি বাজারে এ ঘটনা ঘটে। নিহত আমিনুর রহমান (৩০) একই গ্রামের বাসিন্দা। আহত মানিক ও সোহেলকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করা হয়েছে। মিঠাপুকুর থানার ওসি আলতাফ হোসেন সাংবাদিকদের জানান, আব্দুল লতিফের বাড়িতে নতুন একটি সেপটিক ট্যাঙ্ক নির্মাণের সময় বিষাক্ত গ্যাসে আমিনুর ঘটনাস্থলেই মারা যান। তিনি জানান, যে স্থানে সেপটিক ট্যাঙ্কটি নির্মাণ করা হচ্ছিলো তার পাশে আরেকটি ট্যাঙ্ক ছিলো। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫৩৫ ঘ.