২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় আইনজীবী বোমা হামলায় আহত

খুলনা জেলা জজ আদালতের অ্যসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট গোলাম নবী দুর্বৃত্তের বোমা হামলায় গুরুতর আহত হয়েছন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2011, 03:33 PM

Updated : 24 Aug 2022, 03:04 PM

খুলনা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা জেলা জজ আদালতের অ্যসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট গোলাম নবী দুর্বৃত্তের বোমা হামলায় গুরুতর আহত হয়েছন। এ সময় সঙ্গে থাকা তার নাতি নাফিস ইকবালও (৮) আহত হয়। রোববার রাত ৮টার দিকে ফুলতলা উপজেলার রিইউনিয়ন স্কুলের সামনে এ হামলা হয়। ফুলতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঞ্জুর মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোলাম নবীর অবস্থা আশঙ্কাজনক। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নাফিস ইকবালকে ভর্তি করা হয় ফুলতলার গফুর মেমোরিয়াল ক্লিনিকে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ফুলতলা থানার ওসি ইলিয়াস ফকির জানিয়েছে, গোলাম নবী (৫৫) ফুলতলা বাজার থেকে নাতিকে সঙ্গে নিয়ে পয়গ্রাম কসবা এলাকায় ভাড়া বাড়িতে ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে একটি বোমা নিক্ষেপ করে। যশোরের বাড়িতে জমিজমা সংক্রান্ত এবং স্কুলের পরিচালনা পর্ষদের কমিটি নিয়ে বিরোধের জেরে এ হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, বলেন পুলিশ কর্মকর্তা। ফুলতলা উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক গোলাম নবীর বাড়ি যশোরের অভয়নগর উপজেলার রানাগাতি গ্রামে। গত বছরের ২৫ সেপ্টম্বরও একই স্থানে গোলাম নবীর উপর বোমা হামলা হয়েছিল। ওই ঘটনায় ২৯ সেপ্টম্বর ২৯ জনের নাম উল্লেখ করে হত্যা প্রচেষ্টা মামলা হয়েছিল। মামলার ৮/১০ জন আসামি গ্রেপ্তার হয়েছিল। পরে উচ্চ আদালত থেকে সবাই জামিনে বের হয়ে আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৮ ঘ.