২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

শেরপুরের নকলা উপজেলায় একটি পাইপ গানসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2011, 01:51 PM

Updated : 24 Aug 2022, 03:04 PM

শেরপুর, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরের নকলা উপজেলায় একটি পাইপ গানসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে গনপদ্দী গ্রাম থেকে রাজীব সরকার মিঠু (২২) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) জানিয়েছে। ডিবির উপ-পরিদর্শক (এসআই) পারভেজ আহম্মেদ সেলিম সাংবাদিকদের জানান, শুক্রবার রাতে মিঠুকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী শনিবার ভোর সাড়ে ৪টার দিকে একই গ্রামের জাহাঙ্গীরের বাড়ি থেকে একটি দেশে তৈরি পাইপগান ও কার্তুজ উদ্ধার করা হয়। পুলিশ কর্মকর্তা জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে গৃহকর্তা জাহাঙ্গীর পালিয়ে গেছে। এ ঘটনায় নকলা থানায় অস্ত্র মামলা দায়ের করা হয়েছে বলে জানান এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৪৬ ঘ.