২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে নিহত ২

কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচর থেকে শনিবার দুপুরে ট্রেনে কাটা পড়া দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2011, 11:55 AM

Updated : 24 Aug 2022, 03:04 PM

কিশোরগঞ্জ, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচর থেকে শনিবার দুপুরে ট্রেনে কাটা পড়া দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের একজন ভৈরব রেল স্টেশনের কর্মচারী এনু মিয়া (২৭)। অপর ব্যক্তির (৩০) পরিচয় পাওয়া যায়নি। ভৈরব রেলওয়ে থানার উপ-পরিদর্শক ইমন কান্তি চৌধুরী সাংবাদিকদের জানান, দুপুর ১২টার দিকে ভৈরবের জগন্নাথপুরে ব্রহ্মপুত্র সেতু এলাকায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির খণ্ডবিখণ্ড লাশ পাওয়া যায়। এর কিছুক্ষণ পরই কুলিয়ারচর উপজেলার উসমানপুর ইউনিয়নের বড়খারচর এলাকায় পাওয়া যায় এনু মিয়ার লাশ। এনু মিয়া ভৈরব রেল স্টেশনে মাস্টাররোলে নিয়োজিত ছিলেন। তার বাড়ি উপজেলার খিলেরবন গ্রামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৪৪ ঘ.