২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝড়ে নীলফামারী ও চুয়াডাঙ্গায় নিহত ২

নীলফামারীর জলঢাকা উপজেলায় বজ্রপাতে এক জনের মৃত্যু হয়েছে। এছাড়া চুয়াডাঙ্গায় ঝড়ের সময় দেয়াল চাপা পড়ে মারা গেছেন একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2011, 09:32 AM

Updated : 24 Aug 2022, 03:04 PM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর জলঢাকা উপজেলায় বজ্রপাতে এক জনের মৃত্যু হয়েছে। এছাড়া চুয়াডাঙ্গায় ঝড়ের সময় দেয়াল চাপা পড়ে মারা গেছেন একজন। নীলফামারী প্রতিনিধি জানান, ঝড়ের সময় আম কুড়াতে যেয়ে জলঢাকা উপজেলায় বজ্রপাতে এক জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে দুইজন। নিহত লেবু মিয়া (৪০) গোলমুণ্ডা ইউনিয়নের হলদিবাড়ি গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- একরামুল হক (৩৫) ও সফিয়ার রহমান (২৫)। তাদের জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। জলঢাকা থানার ওসি শেখ লেনিন আলমগীর জানান, শুক্রবার রাত ৯টার দিকে ঝড়ের সময় লেবু, একরামুল ও সফিয়ার আম কুড়াতে যায়। এ সময় বজ্রপাতে লেবু মিয়া ঘটনাস্থলেই মারা যায়। ঝিনাইদহ প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গা শহরের বাজারপাড়ায় শুক্রবার রাতে ঝড়ে দেয়াল চাপা পড়ে একই পরিবারের এক জন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহতের নাম মিঠু ( ৪০ )। আহত হয়েছেন তার মা আছিয়া বেগম, ভাই শফি ও বোন রুবি। চুয়াডাঙ্গা সদর থানার ওসি মো. কামরুজ্জামান জানান, রাত সাড়ে ৯টার দিকে ঝড়ের সময় বাড়ির দোতলার ছাদে শুকাতে দেওয়া ধানের কুঁড়া তুলতে মিঠসহ অন্যরা ছাদে যায়। নামার সময় সিড়ি ঘরের দেয়াল ভেঙে তাদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই মিঠু মারা যায়। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৫২৯ ঘ.