২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে গহনা ব্যবসায়ীদের ধর্মঘট

চুরি হওয়া গহনা উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সিলেট নগরীর সব গহনার দোকান ও কারখানা বন্ধ রেখে ধর্মঘট পালন করছে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2011, 07:19 AM

Updated : 24 Aug 2022, 03:04 PM

সিলেট, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুরি হওয়া গহনা উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সিলেট নগরীর সব গহনার দোকান ও কারখানা বন্ধ রেখে ধর্মঘট পালন করছে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। শনিবার দুপুরে নগরীর জিন্দাবাজার এলাকায় বাংলাদেশ জুয়েলারী সমিতি সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসুচীও পালন করা হয়। সংগঠনের সভাপতি মানিক লাল ঘোষ জানান, চোরাই স্বর্ণ উদ্ধার, চুরির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও অন্যান্য প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানব বন্ধন পালন করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে জিন্দাবাজারের হাজরী ভবনে স্বর্ণা জুয়েলার্স এর দেয়াল ভেঙ্গে ৫৮৬ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়। এদিকে চুরির ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেছেন স্বর্ণা জুয়েলার্সের মালিক চন্দন দেব। এ ঘটনায় সকালে সুদীপ কুমার পাল (২৫) ও আলী হোসেনকে (৩২) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) নারায়ণ দত্ত বলেন, আটকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের দেওয়া তথ্য গুলো যাচাই-বাচাই করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩০৮ ঘ.