২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে আইনজীবী খুন

ঝিনাইদহে এক আইনজীবী খুন হয়েছেন। পারিবারিক বিরোধই এ হত্যাকাণ্ডের কারণ বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2011, 05:51 AM

Updated : 24 Aug 2022, 03:04 PM

ঝিনাইদহ, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহে এক আইনজীবী খুন হয়েছেন। পারিবারিক বিরোধই এ হত্যাকাণ্ডের কারণ বলে জানিয়েছে পুলিশ। নিহতের নাম আনোয়ার হোসেন কদর (৫৫)। জেলা শহরের পার্কপাড়ায় নিজ বাড়িতে তিনি খুন হন বলে সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জমিজমা নিয়ে আনোয়ারের পরিবারে বিরোধ ছিলো। তার জের ধরে সকাল ৬টার দিকে দুই ভাই ও ভাইপো মিলে আনোয়ারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে।" হাসপাতালে নেওয়ার পথে আনোয়ারের মৃত্যু হয়। ঘটনার পর থেকে আনোয়ারের দুই ভাই ও ভাইপো পলাতক বলে পুলিশ জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১২০ ঘ.