২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কবি সুকান্তের ৬৪তম মৃত্যুবার্ষিকী পালিত

গোপালগঞ্জের পৈত্রিক ভিটায় শুক্রবার কবি সুকান্ত ভট্টাচার্যের ৬৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2011, 03:25 PM

Updated : 24 Aug 2022, 03:04 PM

গোপালগঞ্জ, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের পৈত্রিক ভিটায় শুক্রবার কবি সুকান্ত ভট্টাচার্যের ৬৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। কবি সুকান্ত স্মৃতি সংসদ কোটালীপাড়ার উনশিয়া গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করে। আয়োজনের মধ্যে ছিল কাঙ্গালী ভোজ, সুকান্ত স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলার বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন বয়সের কয়েকশ' সুকান্ত ভক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিকালে কবি সুকান্ত স্মৃতি সংসদের আহ্বায়ক আয়নাল হোসেন শেখের সভাপতিত্বে সুকান্ত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কবীর মাহমুদ। বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন সরদার, অশোক কুমার কর্মকার, খোকন হাওলাদার, ফরিদ হোসেন হাজরা প্রমুখ। বক্তারা কবির পৈত্রিক বাড়িতে যাওয়ার যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নের জন্য সরকারের কাছে দাবি জানান। এদিকে কোটালীপাড়া উপজেলা শিল্পকলা একাডেমি ও কবি সুকান্ত একাডেমিও আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের মৃত্যুবার্ষিকী পালন করেছে। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ সালের ১৫ অগাস্ট জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালের ১৩ মে কলকাতার যাদবপুরে মাত্র ২১ বছর বয়সে তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০৫ ঘ.