ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় আগ্নেয়াস্ত্রসহ দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- শাহাদাত হোসেন (১৯) ও মো. মইন (২০)।
শুক্রবার সকাল ১০টার দিকে সায়েদাবাদ আইডিয়েল স্কুলের গলিতে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ছয় রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল ও একটি বড় ছুরি।
যাত্রাবাড়ি থানার ওসি আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তারকৃত দুজন আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং ছিনতাইয়ের সঙ্গে জড়িত।
তাদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র আইনে মামলা হয়েছে বলেও জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৭৪৭ ঘ.
bdnews24