ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাণিসম্পদ অধিদপ্তরের জনবল কাঠামো পুনর্বিন্যাস করা হচ্ছে। এর মাধ্যমে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রাণীর চিকিৎসা ও পশুপালন খাতে সাংগঠনিক শক্তি বাড়ানো হবে।
বিষয়টি বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় আছে। এতে মাঠপর্যায়ে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনবল বৃদ্ধি পাবে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
বাংলাদেশ এ্যানিমেল হাজবেন্ড্রি এ্যাসোসিয়েশনের অষ্টম 'জাতীয় সম্মেলন ও সেমিনার' উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ড. জসিমউদ্দিন খান।
কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শওকত মোমেন শাহজাহান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম ও সংগঠনের সদস্য সচিব গোলাম মোস্তফাও এতে বক্তব্য রাখেন।
মন্ত্রী লতিফ বিশ্বাস বলেন, আপনাদেরকে কোন দাবি নিয়ে আমার কাছে আসতে হবে না। আপনারা কাজে মনোনিবেশ করুন। ন্যায্য অধিকার থেকে কোন কর্মকর্তা বঞ্চিত হবেন না। প্রাণিসম্পদ খাতে দীর্ঘদিনের পদোন্নতি সমস্যার সমাধানই এর প্রমাণ।
তিনি বলেন, "জাতীয় অর্থনীতিতে এখাত দুই দশমিক ৭৯ শতাংশ অবদান রাখে। যা কৃষি খাতের ১৭ দশমিক ১৫ শতাংশ। দুধ, ডিম ও মাংস উৎপাদনের মাধ্যমে প্রাণিজ আমিষের ৪৪ শতাংশ চাহিদা মেটানো হচ্ছে।
"দেশে দুধ ও মাংসের ঘাটতি চাহিদার ৮২ শতাংশ এবং ডিমের ঘাটতি চাহিদার ৬২ শতাংশ। এই বিশাল ঘাটতি পুরণে পশুপালনে
bdnews24