লক্ষ্মীপুর, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুর সদর উপজেলা থেকে অজ্ঞাত এক তরুণীর (২৫) লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দোলাকান্দি গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
সদর থানার ওসি সারোয়ার আলম সাংবাদিকদের জানান, তরুণীকে হাত-পায়ের রগ ও গলাকেটে হত্যা করা হয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৩০০ ঘ.
bdnews24