২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাস চাপায় স্কুলছাত্রী নিহত

মাদারীপুরের শিবচর উপজেলায় বাস চাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এসময় উত্তেজিত জনতা বাসটি ভাংচুর করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2011, 12:26 PM

Updated : 24 Aug 2022, 03:03 PM

মাদারীপুর, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচর উপজেলায় বাস চাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এসময় উত্তেজিত জনতা বাসটি ভাংচুর করে। বুধবার দুপুরে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর বাসস্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনায় নিহত হয় কবিতা আক্তার (৯)। সে দত্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী এবং চরদত্তপাড়া গ্রামের সিদ্দিক শিকদারের মেয়ে। সিদ্দিক শিকদার সাংবাদিকদের বলেন, দুপুর ২টার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলে কবিতার মৃত্যু হয়। শিবচর থানার ওসি মো. আবদুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮২১ ঘ.