২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে যুবকের কারাদণ্ড

অস্ত্র মামলায় এক যুবককে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে মানিকগঞ্জের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2011, 10:49 AM

Updated : 24 Aug 2022, 03:03 PM

মানিকগঞ্জ, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ত্র মামলায় এক যুবককে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে মানিকগঞ্জের একটি আদালত। বুধবার মানিকগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক শেখ গোলাম মাহাবুব আসামির উপস্থিতিতে এ রায় দেন। দন্ডপ্রাপ্ত নজরুল ইসলামের (২৬) বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার হাতিবান্দা গ্রামে। মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ৮ জুন নজরুল ইসলাম শিবালয় উপজেলার কাতরাসিন ক্যাথলিক মিশনের ফাদার আরতুরু পিজিয়ালের মাথায় রিভলবার ঠেকিয়ে ডাকাতির চেষ্টা করে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা অস্ত্রসহ নজরুলকে আটক করে পুলিশে সোপর্দ করে। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) একেএম নূরুল হুদা রুবেল। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট দেবেন্দ্র নাথ পোদ্দার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৬৪৪ ঘ.