২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আয়কর ফাঁকির মামলায় হাশেমকে আদালতে তলব

প্রায় ১৩ কোটি টাকা আয়কর ফাঁকির অভিযোগে পারটেক্স গ্র"পের চেয়ারম্যান এম এ হাশেমসহ আট জনকে আদালতে তলব করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2011, 10:13 AM

Updated : 24 Aug 2022, 03:03 PM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় ১৩ কোটি টাকা আয়কর ফাঁকির অভিযোগে পারটেক্স গ্র"পের চেয়ারম্যান এম এ হাশেমসহ আট জনকে আদালতে তলব করা হয়েছে। বুধবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জহুরুল হক তাদেরকে আগামী ২৫ মে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ-কর কমিশনার মো. আশরাফুজ্জামান একই আদালতে আট জনের বিরুদ্ধে এ মামলাটি করেন। এতে ড্যানিশ কনডেন্সড মিল্কের ব্যবস্থাপনা পরিচালক এম এ হাশেম; কোম্পানির পরিচালক হাশেমের স্ত্রী সুলতানা হাশেম, তাদের পাঁচ ছেলে আজিজ আল কায়সার, আজিজ আল মাসুদ, আজিজ আল মাহমুদ, শওকত আজিজ, আশফাক আজিজ এবং সাধারণ ব্যবস্থাপক জয়নাল আবেদীনকে আসামি করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়, অভিযুক্তরা ২০০৫-২০০৬ করবর্ষ থেকে ২০০৮-২০০৯ করবর্ষ পর্যন্ত ১২ কোটি ৯৪ লাখ ৮৬ হাজার ৩৮৫ টাকার আয়কর ফাঁকি দিয়েছেন। গত বছরের ২৩ অগাস্ট হাশেমের বিরুদ্ধে আয়কর ফাঁকির আরেকটি মামলা করে এনবিআর। এছাড়া হাশেম ও তার পরিবারের বিরুদ্ধে গত ২৭ ফেব্র"য়ারি দায়ের করা হয় আরেকটি মামলা। ওই দুটি মামলাও ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে বিচারাধীন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৬১০ ঘ.