২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে আমিনীর সমাবেশে নিষেধাজ্ঞা

মুফতি ফজলুল হক আমিনীর ইসলামী আইন বাস্তবায়ন কমিটি ও মুক্তিযোদ্ধা সংসদ পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় বৃহস্পতি ও শুক্রবার রাজশাহী সরকারি মাদ্রাসা মাঠে সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2011, 07:10 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

রাজশাহী, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুফতি ফজলুল হক আমিনীর ইসলামী আইন বাস্তবায়ন কমিটি ও মুক্তিযোদ্ধা সংসদ পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় বৃহস্পতি ও শুক্রবার রাজশাহী সরকারি মাদ্রাসা মাঠে সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার এম. ওবাইদুল্লাহ্ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়। বৃহস্পতিবার বিকাল ৩টায় ইসলামী আইন বাস্তবায়ন কমিটির বিভাগীয় মহাসমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুফতি ফজলুল হক আমিনীর বক্তৃতা করার কথা ছিলো। কিন্তু বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের রাজশাহী মহানগর ইউনিটও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে একই দিনে একই স্থানে সমাবেশ ডাকে। এই পরিপ্রেক্ষিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জননিরাপত্তা বিঘি