চট্টগ্রাম, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথমবারের মতো নগরীর চারটি ওয়ার্ড কার্যালয়ে পর্যায়ক্রমে অফিস করলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) মেয়র মনজুর আলম।
মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত পর্যায়ক্রমে ওয়ার্ড কার্যালগুলোতে তিনি অফিস করেন।
ওযার্ড চারটি হলো- ১১ নং দক্ষিণ কাট্টলী, ২৬ নং উত্তর হালিশহর, ৩৭ নং উত্তর মধ্যম হালিশহর ও ৩৮ নং দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ড।
সিসিসি'র জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওয়ার্ড কার্যালয়গুলোতে অফিস করার সময় মেয়র এলাকাবাসীর বিভিন্ন সমস্যার কথা শোনেন। পাশাপাশি উন্নয়ন প্রকল্প সম্পর্কে স্থানীয়দের মতামত জানতে চান।
সিসিসি'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল সাড়ে ৯ টায় মেয়র দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে যান।
এরপর তিনি ওয়ার্ডের মহেশ খাল, কলেজ রোডের উন্নয়ন কাজ, ফইল্যাতলী বাজার লোহার পুল সংস্কারসহ একাধিক উন্নয়ন কাজ পরিদর্শন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএল/২০১৮ ঘ.
bdnews24