২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে পিস্তলসহ যুবক গ্রেপ্তার

ময়মনসিংহের শহরতলী থেকে একটি বিদেশী পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2011, 07:14 AM

Updated : 24 Aug 2022, 03:03 PM

ময়মনসিংহ, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের শহরতলী থেকে একটি বিদেশী পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিকারীকান্দা থেকে সাদ্দাম হোসেনকে (২০) গ্রেপ্তার করা হয়। তিনি শেরপুরের সদর উপজেলার রঘুরামপুর সোলারচর গ্রামের বাসিন্দা। কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিকারীকান্দা চেকপোস্টে ঢাকা থেকে শেরপুরগামী মালভর্তি একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ইতালির তৈরি টু পয়েন্ট ৬৫ মিলিমিটারের পিস্তলসহ সাদ্দামকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে মডেল থানায় মামলা হয়েছে বলে জানান এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৩০৯ ঘ.