২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে এসআইসহ ৪ পুলিশের শাস্তি

মোবাইল চুরির অভিযোগে পুলিশের হাতে আটক এক যুবক পালিয়ে যাওয়ায় চাঁদপুরে চার জন পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2011, 07:01 AM

Updated : 24 Aug 2022, 03:03 PM

চাঁদপুর, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইল চুরির অভিযোগে পুলিশের হাতে আটক এক যুবক পালিয়ে যাওয়ায় চাঁদপুরে চার জন পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা অতিরিক্ত পুলিশ সুপার আমির জাফর সাংবাদিকদের জানান, চাঁদপুরের পুলিশ সুপার মো. শহীদুল্যাহ চৌধুরীর নির্দেশে সোমবার রাতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। চার পুলিশ সদস্য হলেন- চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক আহমেদ, কনস্টেবল নুর নবী, শাহজাহান ও হারুন। জাফর জানান, এসআই ফারুককে পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এছাড়া তিন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চাঁদপুরের সাবজজ আলমগীর হোসেনের বাসা থেকে মোবাইল চুরির অভিযোগে পুলিশ রোববার দিবাগত রাতে এক যুবককে আটক করে। ওই যুবক হাতকড়া পড়া অবস্থায় থানা থেকে ওইদিনই পালিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১২৫৮ ঘ.