২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে দুর্ঘটনায় দুজন নিহত

রংপুরের মিঠাপুকুরে ঢাকা-রংপুর মহাসড়কে মঙ্গলবার সকালে দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৩০ জন ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2011, 05:26 AM

Updated : 24 Aug 2022, 03:03 PM

রংপুর, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের মিঠাপুকুরে ঢাকা-রংপুর মহাসড়কে মঙ্গলবার সকালে দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৩০ জন । পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সোয়া ৬টার দিকে মিঠাপুকুর উপজেলার বলদীপুকুরে এবং সাড়ে ৬টার দিকে জায়গীরহাটে এ দুর্ঘটনা দুটি ঘটে। নিহতদের কারো পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আহতদের মধ্যে ছয় জনকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে । প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মহাসড়ক পুলিশের বড়দরগা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আনছার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সোয়া ৬টার দিকে ঢাকা ধেকে রংপুরগামী আগমনী এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস বলদীপুকুরে পৌঁছলে একটি ট্রাক্টরের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক্টরের চালক ঘটনাস্থলেই নিহত হয়। এসময় গুরুতরভাবে আহত হয় বাসের হেলপার কালাম। তিনি আরো জানান, জায়গীরহাটে ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে লালমনিরহাটগামী নৈশ কোচ উত্তরবঙ্গ ট্র্যাভেলসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে বাসের চালক ঘটনাস্থলেই নিহত হয়। এ দুর্ঘটনায় বাসের কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়। এদের মধ্যে পাঁচজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১১১৯ ঘ.