২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বাস থেকে হেরোইন উদ্ধার

সিলেটের ওসমানী নগরের শেরপুর থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2011, 02:07 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

সিলেট, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের ওসমানী নগরের শেরপুর থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। সোমবার বিকেলে শেরপুর সেতুর টোল বক্সের কাছে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থেকে প্রায় এক কেজি ওজনের হেরোইন উদ্ধার করা হয় বলে র‌্যাব-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, গোপন খবরের ভিত্তিতে টোল বক্সের কাছে হানিফ এন্টারপ্রাইজের ওই বাসে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রীদের মাল রাখার ক্যারিয়ার থেকে একটি প্যাকেটে মোড়ানো অবস্থায় ওই হেরোইন পাওয়া যায়। তবে প্যাকেটের মালিককে সনাক্ত করা যায়নি। র‌্যাবের দাবি, উদ্ধার করা হেরোইনের দাম আনুমানিক এক কোটি টাকা। এ ঘটনায় ওসমানী নগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২০০৬ ঘ.