চট্টগ্রাম, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাটল ট্রেনের বগিতে পরীক্ষামূলকভাবে এক সপ্তাহের জন্য পুলিশ ও শিক্ষক রাখার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ।
রোববার গভীর রাত পর্যন্ত উপাচার্যের সম্মেলন কক্ষে চবি কর্তৃপক্ষের সঙ্গে রেলওয়ে, পুলিশ ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পূর্ব নির্ধারিত বৈঠক চলে। সোমবার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত সাংবাদিকদের জানানো হয়।
ট্রেনের দুটি বগি বাড়ানোরও সিদ্ধান্ত হয়েছে।
গত ২৯ ও ৩০ এপ্রিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট স্টেশনে শাটল ট্রেনের বগি ভিত্তিক পাঁচ সংগঠনের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে তিন জন গুরুতরসহ মোট আট শিক্ষার্থী আহত হন।
এরপর গত ১ মে সিন্ডিকেটের জরুরি সভায় ১২ মে পর্যন্ত চবি'র সব ক্লাশ- পরীক্ষা স্থগিত করা হয়। বিভিন্ন মেয়াদে ১১ জনকে বহিস্কার করা হয়। এরা সবাই ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত।
নগরী থেকে ২২ কিলোমিটার দূরে হাটহাজারী থানাধীন ক্যাম্পাসে দুটি শাটল ট্রেনযোগে নিয়মিত যাতায়াত করে চবি'র প্রায় ১৯ হাজার শিক্ষার্থী।
পুলিশের সঙ্গে বগিতে শিক্ষকও
চবি'র সহকারি প্রক্টর সাইদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বজায় রাখতে আয়োজিত বৈঠকের সিদ্ধান্ত অনুসারে ১৪ মে থেকে পরবর্তী এক সপ্তাহ শাটল ট্রেনের প্রতি বগিতে দু'জন করে পুলিশ মোতায়েন করা হবে।
"বগিতে যেন বিশৃঙ্খলা না হয় তা পর্যবেক্ষণে প্রতি বগিতে একজন করে শিক্ষকও দায়িত্ব পালন করবেন। ক্যাম্পাসের বিশৃঙ্খল ঘটনা তদন্তে খোলা হবে পুলিশ বুথ।"
রোববার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত চবি উপাচার্যের সম্মেলনে কক্ষে অনুষ্ঠিত বৈঠকে আরো কিছু সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে সাইদুল ইসলাম জানান, হাটহাজারী থানা ও ক্যাম্পাসের পুলিশ ফাঁড়িতে একটি বুথ খোলা হবে। বিশ্ববিদ্যালয়ে কোনো বিশৃঙ্খলা সৃষ্টিতে জড়িতদের বিষয়ে এ বুথে তথ্য রাখা হবে। এর ভিত্তিতে তদন্ত করে পুলিশ প্রতিবেদন তৈরি করবে ।
"বিশৃঙ্খলার জড়িত থাকার বিষয়ে যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে তাদের শিক্ষাজীবন শেষে স্থায়ী ঠিকানার সংশ্লিষ্ট থানায় এ প্রতিবেদন পাঠাবে হাটহাজারী থানা।"
যেসব শিক্ষার্থীর কারণে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ নষ্ট হয় তাদের শনাক্ত করে একাডেমিক শাস্তির ব্যবস্থা কার্যকর করা হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন চবি প্রক্টর ড. আকতার হোসেন।
বগি বাড়ছে দুটি, চিকা মারা নিষেধ
বগি ভিত্তিক সংগঠনের উদ্ভবের কারণ অনুসন্ধান করে তা নিরসনে স্বল্প ও দীর্ঘ মেয়াদী সমাধানে কিছু সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে।
সাইদুল ইসলাম জানান, মূলত ট্রেনে স্থান সংকুলান না হওয়ায় বগি দখল রাখার মনোভাব সৃষ্টি হয়েছে। এ থেকেই বগিভিত্তিক সংগঠনের উদ্ভব।
তিনি জানান, প্রায় ১৯ হাজার শিক্ষার্থীর জন্য দুটি মাত্র ট্রেন প্রতিদিন সাতবার করে আসা-যাওয়া করে। তাই ১৪ মে থেকে প্রতি ট্রেনে দুটি করে বগি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দীর্ঘমেয়াদি সিদ্ধান্তগুলো হলো- চবি রেল স্টেশনের প্ল্যাটফর্ম স
bdnews24