ব্রাহ্মণবাড়িয়া, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ বাজার সংলগ্ন শাহী ঈদগাহ মাঠ ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ এলকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে।
ওইদিন দুপুরে নারী নীতি বতিলের দাবিতে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি শাহী ঈদগাহ মাঠে সমাবেশ ডেকেছে।
একই সময়ে একই স্থানে সরাইল যুবলীগও যুদ্বাপরাধীদের বিচারের দাবিতে সমাবেশ ডাকে।
এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এ আদেশ দেওয়া হয়।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪৩ ঘ.
bdnews24