২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নানা আয়োজনে চট্টগ্রামে রবীন্দ্রনাথকে স্মরণ

নানা আয়োজনে চট্টগ্রামে উদযাপিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2011, 03:49 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

চট্টগ্রাম, মে ০৮ (বিডিনিউট টোয়েন্টিফোর ডটকম)- নানা আয়োজনে চট্টগ্রামে উদযাপিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী। নগরীর ডিসি হিল 'নজরুল স্কয়ারে' রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবর্ষে বিকেল ৫টায় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করে 'রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন পরিষদ ১৮১৮'। এতে 'সংগীত তীর্থ', 'অভ্যুদয় শিল্পী গোষ্ঠী', 'সংগীত পরিষদ', 'মোহরা সংগীত বিদ্যাপীঠ', 'গীতধ্বনী', 'আমাদের সা রে গা মা সংগীত নিকেতন' এবং 'সাংস্কৃতিক পরিষদ' দলীয় সংগীত পরিবেশন করে। দলীয় নৃত্য পরিবেশন করে 'ওডিসি এন্ড টেগোর ডাল মুভমেন্ট সেন্টার', 'স্কুল অব ওরিয়েন্টাল ডান্স', 'সুরঙ্গমা নৃত্যাঙ্গন', 'দি ফোক ডান্স গ্র"প', এবং 'নটোরাজ নৃত্যাঙ্গন'। একক সংগীত পরিবেশন করেন- প্রদীপ দাশ, শ্রেয়সী রায়, চন্দ্রশেখর দত্ত, নীল ময়ূরী চৌধুরী, শাশ্বতী তালুকদার, সঞ্জয় বনিক, মনিষা চৌধুরী এবং শান্তা গুহ। বিকেল সাড়ে ৪টায় জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসন। চট্টগ্রামের জেলা প্রশাসক ফয়েজ আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান। চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট হল প্রাঙ্গণে সার্ধশত জন্মজয়ন্তী উপলক্ষে স্বাধীনতা মেলা পরিষদ চট্টগ্রাম এবং কেন্দ্রিয় বৈশাখ উদযাপন পরিষদ চট্টগ্রামের যৌথ উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া সকাল থেকে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন রবীন্দ্রনাথের সার্ধশত জন্মশত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/পিডি/২১৫২ ঘ.