২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় আগুনে ৬টি বাড়ি পুড়েছে

নওগাঁর মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর মণ্ডলপাড়া গ্রামে আগুনে ৬টি বাড়ি পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2011, 12:22 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

নওগাঁ, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর মণ্ডলপাড়া গ্রামে আগুনে ৬টি বাড়ি পুড়ে গেছে। রোববার সকাল ৮টার দিকে এ আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গ্রামের আবুল হোসেনের বাড়ির রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তেই তা পাশের ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে আবুল হোসেনের বাড়ি, ইয়ার আলী মণ্ডল, আব্দুল মতিন মণ্ডল, ইনতাজ আলী মণ্ডল, মমতাজ হোসেন মণ্ডল ও মোজাফ্ফর হোসেনের বাড়ির পুড়ে যায়। উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মান্দা থানার ওসি একেএম খালেকুজ্জামান বলেন, অগ্নিকাণ্ডের কথা শুনেছি। তবে এ ব্যাপারে থানায় কেউ কোন অভিযোগ করেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮২০ ঘ.