২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ১৪৪ ধারা

এক স্থানে একই সময়ে দুটি সংগঠন সভা ডাকায় নওগাঁ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে সব ধরনের সমাবেশ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2011, 11:37 AM

Updated : 24 Aug 2022, 03:02 PM

নওগাঁ, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক স্থানে একই সময়ে দুটি সংগঠন সভা ডাকায় নওগাঁ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে সব ধরনের সমাবেশ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। রোববার দুপুর ৩টায় শহরের মুক্তির মোড়ে শহীদ মিনার মাঠে সমাবেশ আহ্বান করে নওগাঁ জেলা ঠিকাদার কল্যাণ সমিতি। ওই স্থানে একই সময়ে জেলা ঠিকাদার সমিতিও সমাবেশ করার ঘোষণা দেয়। নওগাঁ সদর মডেল থানার ওসি আলী আহমেদ হাশমি জানান, এ ঘটনায় উত্তেজনা সৃষ্টি হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করে সভা সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাজাহান আলী। পৌর এলাকায় দুপুর ২টা থেকে মধ্যরাত পর্যন্ত সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৭২৮ ঘ.