২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগ করলেন এসইসি সদস্য আনিসুজ্জামান

পদত্যাগ করেছেন পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা এসইসির সদস্য মোহাম্মদ আনিসুজ্জামান। সরকারের নির্দেশেই এ পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2011, 08:29 AM

Updated : 24 Aug 2022, 03:02 PM

ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদত্যাগ করেছেন পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা এসইসির সদস্য মোহাম্মদ আনিসুজ্জামান। সরকারের নির্দেশেই এ পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি। আনিসুজ্জামান রোববার দুপুরেই তার পদত্যাগপত্র সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (এসইসি) চেয়ারম্যানের কাছে দিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকারের নির্দেশ ও ইচ্ছায় পদত্যাগ করেছি। পদত্যাগপত্র চেয়ারম্যানের কাছে জমা দেওয়া হয়েছে।" আনিসুজ্জামান ২০০৯ সালের ১৫ এপ্রিল এসইসি সদস্য হিসেবে নিয়োগ পান। পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা পুনর্গঠনের প্রক্রিয়ায় আনিসুজ্জামান বাদ পড়লেন। স