২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বিএসএফের গুলিতে আহত ১

সাতক্ষীরার গাজীপুর সীমান্তের বিপরীতে ভারতের ভূখণ্ডে বিএসএফ'র গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2011, 06:22 PM

Updated : 24 Aug 2022, 03:01 PM

সাতক্ষীরা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার গাজীপুর সীমান্তের বিপরীতে ভারতের ভূখণ্ডে বিএসএফ'র গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শুক্রবার ভোরে এ ঘটনায় আহত শাহাদাত হোসেন (২৫) সাতক্ষীরা সদর উপজেলার ভাড়ুখালি গ্রামের আব্দুল করিম মোড়লের ছেলে। বিজিবি ৪১ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর জিএম খোরশেদ আলম স্থানীয়দের বরাত দিয়ে জানান, শাহাদাত হোসেনসহ কয়েকজন ভারত থেকে গরু নিয়ে দেশে ফেরার সময় বিএসএফ তাদের লক্ষ্য করে ১ রাউন্ড গুলি ছোড়ে। আহত শাহাদাত হোসেনকে তার সঙ্গীরা বাংলাদেশে নিয়ে এসেছেন। তবে কোথায় চিকিৎসা দেওয়া হচ্ছে তা জানা যায়নি। এ ঘটনায় বিজিবি'র পক্ষ থেকে বিএসএফকে প্রতিবাদ পাঠানো হয়েছে, বলেন বিজিবি কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১২ ঘ.