২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2011, 12:24 PM

Updated : 24 Aug 2022, 03:01 PM

নোয়াখালী, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে কালিকাপুর এলাকায় এ দুর্ঘটনায় নিহতরা হলেন- নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া এলাকার নারায়ণ মালাকার (৬২) এবং তার শাশুড়ি বিন্দা রানী (৮০)। তারা চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাসিন্দা। চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আফজাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চৌমুহনী থেকে লক্ষ্মীপুরগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীতমুখী একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী আহত নারায়ণ ও বিন্দাকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এই ঘটনায় বেগমগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮১৯ ঘ.