শেরপুর, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অগ্নিযুগের বিপ্লবী রবি নিয়োগীর ১০১তম জন্মবার্ষিকী শেরপুরে পালিত হয়েছে।
এ উপলক্ষে 'সাংবাদিক-বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদ' বৃহস্পতিবার রাতে শহরের নিউমার্কেটে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
প্রবীন সাংবাদিক সুশীল মালাকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাষা সৈনিক মো. আব্দুর রশিদ, মুক্তিযুদ্ধের সংগঠক মুহাম্মদ মুহসিন আলী, জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি আমজাদ হোসেন, শিক্ষাবিদ ড. সুধাময় দাস, অধ্যাপক আবু তাহের, প্রদীপ দে কৃষ্ণ।
সভায় বক্তরা বলেন, "বর্তমান পরিস্থিতিতে বিপ্লবী রবি নিয়োগীর মতো দেশপ্রেমিক লোকের খুবই প্রয়োজন ছিল।"
শেষে উদীচী শিল্পী গোষ্ঠী ও রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ সংগীত পরিবেশন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৮০১ ঘ.
bdnews24