গোপালগঞ্জ, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জে হাইব্রিড ধান 'ঝলক' চাষ করে ক্ষতিগ্রস্ত প্রায় ২ হাজার কৃষককে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে জেলা কৃষকলীগ।
শুক্রবার সকাল ১১টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে ঝলকের চিটাধান হাতে নিয়ে স্থানীয় কৃষক ও কৃষকলীগের নেতা-কর্মীরা এ কর্মসূচি পালন করে।
পরে প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এম এম সামসুল আলম বলেন, গোপালগঞ্জে ধান চাষ করে জেলার সাতশ' কৃষক সর্বস্বান্ত হতে বসেছেন। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছেন এক হাজারের বেশি কৃষক।
এ সময় কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শরীফ আশরাফ আলী, জেলা সভাপতি শেখ লুৎফর রহমান গঞ্জর, শেখ হুয়ায়ূন কবীর, কবির হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চীনা কোম্পানি উইনার হাইটেক সিডের ঝলক (এগ্রো জি ১) বীজ এদেশে আমদানি করে এনার্জি প্যাক অ্যাগ্রো লিমিটেড।
গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া, মকসুদপুর, টুঙ্গীপাড়া ও কাশিয়ানী উপজেলায় এবার প্রায় ৮ হাজার কৃষক সাড়ে ৩০০ হেক্টর জমিতে এ ধানের চাষ করেন। এর মধ্যে ৫৫ হেক্টর জমির ধান পুরোপুরি এবং ১২০ হেক্টর জমি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কৃষি স
bdnews24