২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'হয়রানি সইতে না পেরে কিশোরীর আত্নহত্যা

বখাটে ও তার মায়ের অপমান সইতে না পেরে গোপালগঞ্জে এক কিশোরী আত্মহত্যা করেছে বলে তার স্বজনরা দাবি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2011, 06:21 PM

Updated : 24 Aug 2022, 03:00 PM

গোপালগঞ্জ, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বখাটে ও তার মায়ের অপমান সইতে না পেরে গোপালগঞ্জে এক কিশোরী আত্মহত্যা করেছে বলে তার স্বজনরা দাবি করেছেন। বুধবার বিকালে মুকসুদপুর উপজেলার পশারগাতী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শম্পা ওই গ্রামের প্রবাসী কামরুল হোসেন আরফাতের মেয়ে। মুকসুদপুর এসজে উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী। শম্পার মামা রুবেল শেখ জানান, প্রতিবেশী ময়ূর আরাফাতের ছেলে ও টেংরাখোলা আলীয়া মাদ্রাসার ৯ শ্রেণীর ছাত্র বাঁধন আরফাত দীর্ঘদিন ধরে শম্পাকে উত্ত্যক্ত করে আসছে। এর প্রতিবাদ করায় বাঁধন ও তার সহযোগীরা তাকে (শম্পার মামা রুবেল) গত ৩০ মার্চ মারধরও করে। গত রোববার বাঁধন আরফাত মেয়টিকে একটি চিঠি দিলে তার মামা রুবেল শেখ বখাটে বাঁধনের মা বিনা বেগমের কাছে নালিশ করেন। এর জেরে বুধবার বিকাল ৩টার দিকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার সময় পশারগাতী গ্রামের পথে শম্পার পথরোধ করে বাঁধনের মা বিনা বেগম তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। "বখাটেদের দিয়ে ধর্ষণ, এসিড নিক্ষেপ ও আমাকে (রুবেল) হত্যার হুমকিও দেন বাঁধনের মা," বলেন রুবেল। বাড়ি গিয়ে বিকাল ৪টার দিকে শম্পা ঘরের ভেতর ওড়না পেঁচিয়ে আত