নরসিংদী, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজের শিশু ছাত্রীর সঙ্গে অশ্লীল আচরণের দায়ে এক কিন্ডারগার্টেন শিক্ষককে এক বছর কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যামাণ আদালত।
এছাড়া তার পাঁচ হাজার টাকার জরিমানাও করা হয়।
নরসিংদীর নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী চাকমা বুধবার সন্ধ্যায় এ সাজা দেন।
দণ্ডিত সিরাজুল ইসলাম (৩৬) নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌর এলাকার সানফ্লাওয়ার কিন্ডারগার্টেনের শিক্ষক।
ম্যাজিস্ট্রেট লাবনী চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সানফ্লাওয়ার কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণীর এক ছাত্রী পরীক্ষা দেওয়ার সময় শিক্ষক সিরাজুল ইসলাম তার সঙ্গে অশ্লীল আচরণ করেন।
বিষয়টি জানাজানি হলে পৌর মেয়র মোহাম্মদ ইলিয়াছ, বিদ্যালয়ের শিক্ষক ও এলাকার গণ্যমান্যরা ওই কক্ষে পরীক্ষারত ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পেলে তাকে পুলিশে সোপর্দ করেন।
পরে মাধবদী তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে গ্রেপ্তার করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৩ ঘ.
bdnews24