ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৩২ কর্মকর্তা পদে রদবদল আনা হয়েছে। এদর মধ্যে ১৯ জন পুলিশ সুপার এবং বাকিরা অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা-১ এসব বদলির প্রজ্ঞাপণ জারি করে।
পুলিশ সুপারদের মধ্যে দুইজন অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) এবং একজন মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনারের চলতি দায়িত্ব পেয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১৩ জনকেই পুলিশ সুপার বা উপ পুলিশ কমিশনারের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।
বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) উপ-কমিশনার ভানুলাল দাসকে বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজির চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। ঝালকাঠির পুলিশ সুপার মো. শামসুদ্দিনকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত ডিআইজির চলতি দায়িত্ব এবং পিরোজপুরের পুলিশ সুপার এসএম মনির-উজ-জামানকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনারের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার সেলিম মো. জাহাঙ্গীরকে কক্সবাজারের পুলিশ সুপার, নেত্রকোনার পুলিশ সুপার শেখ নাজমুল আলমকে নারায়ণগঞ্জের, ডিএমপির উপ-কমিশনার একেএম হাফিজ আক্তারকে টাঙ্গাইলের, মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. শফিকুল ইসলামকে পুলিশ সদর দপ্তরের সহকারী মহা-পুলিশ পরিদর্শক (এআইজি) এবং ফেনীর পুলিশ সুপার মো. ইমাম হোসেনকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার হিসাবে বদলি করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (শিক্ষাছুটি শেষে সদ্য প্রত্যাগত) শোয়েব রিয়াজ আলমকে পুলিশ সদর দপ্তরের এআইজি, মুক্তাগাছার দ্বিতীয় এপিবিএন'র অধিনায়ক মো. জমশের আলীকে লক্ষ্মীপুরের পুলিশ সুপার, চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. নজরুল ইসলামকে পুলিশের বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপার, জাতিসংঘ মিশন থেকে প্রত্যাগত শেখ মো. মিজানুর রহমানকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার মোহাম্মদ আলী মিয়াকে মানিকগঞ্জের পুলিশ সুপার, রাজবাড়ির পুলিশ সুপার এস এম আইনুল বারীকে এসবির বিশেষ পুলিশ সুপার করা হয়েছে।
এছাড়া মানিকগঞ্জের পুলিশ সুপারের চলতি দায়িত্বে থাকা মো. মাসুদ করিমকে এসবি'র বিশেষ পুলিশ সুপারের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।
জাতিসংঘ মিশন থেকে প্রত্যাগত মো. কাইয়ুমুজ্জামান খানকে নাটোরের পুলিশ সুপার, এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ নজরুল হোসেনকে মাদারিপুরের পুলিশ সুপার করা হয়েছে।
এর বাইরে বিএমপির উপ-কমিশনার হিসাবে চলতি দায়িত্বে থাকা এজাজ আহমেদকে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপ-কমিশনার চলতি দায়িত্ব দেওয়া হয়েছে এবং আরএমপির উপ-কমিশনার মো. কামরুল আমিনকে হবিগঞ্জের পুলিশ সুপার হিসাবে বদলি করা হয়েছে।
পুলিশ সুপারের চলতি দায়িত্ব পেলেন যারা
রাঙ্গামটির অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল বাশার তালুকদারকে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপ-কমিশনার, ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলামকে এসএমপির উপ- কমিশনার, ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার মো. মনিরুজ্জামানকে ডিএমপির উপ-কমিশনার , লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার পরিতোষ ঘোষকে ফেনীর পুলিশ সুপার, নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার মো. মজিদ আলীকে ঝালকাঠীর পুলিশ সুপারের দাযিত্ব দেওয়া হয়েছে।
ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার মো. ইকবাল হোসেনকে ডিএমপির উপ-কমিশনার, মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রকে নেত্রকোনার পুলিশ সুপার, ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার কাজী জিয়া উদ্দিনকে পুলিশ সদর দপ্তরের এআইজি, র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার শামীমা ইয়াসমীনকে সিআইডির বিশেষ পুলিশ সুপার, সিআইডির অতিরিক্ত পুরিশ সুপার শেখ মোহাম্মদ রেজাউল হায়দারকে সিআইডির বিশেষ পুলিশ সুপার, হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিল্লুর রহমানকে বিএমপির উপ-কমিশনার, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার রাশিদা সুলতানাকে ডিএমপির উপ-কমিশনার এবং ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার তাপতুন নাসরিনকে পুলিশ সদর দপ্তরের এআইজি চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/জেকে/২১৪৭ ঘ.
bdnews24