সিরাজগঞ্জ, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০১ সালের নির্বাচনের পর সিরাজগঞ্জের এক স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
ঘটনার ১০ বছর পর বুধবার সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক ওসমান হায়দার এ মামলার রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- আব্দুল জলিল (৪০), আলতাফ হোসেন (৩৫), আব্দুল মোমিন (২৮), আলতাফ হোসেন-২ (২৮), জহুরুল ইসলাম (২৮), হোসেন আলী (২৮), লিটন শেখ (২৮), ইয়াছিন আলী (৩৭), আব্দুর রউফ (৪০), আব্দুল মিয়া (২৮), বাবলু মিয়া (২৮)। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানাও করেছে আদালত।
এদের মধ্যে পাঁচ জন পলাতক। তারা হলেন- মোমিন, আলতাফ-২, জহুরুল, আব্দুল মিয়া ও বাবলু। অন্য ছয় জনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
২০০১ সালে নির্বাচনের পর দেশের বিভিন্ন অঞ্চলে সংখ্যালঘু ও ভিন্ন রাজনৈতিক মতের মানুষের ওপর যে নির্যাতন চালানো হয়, তারই ধারাবাহিকতায় ৮ অক্টোবর সিরাজগঞ্জের উল্ল
bdnews24