কুমিল্লা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার দাউদকান্দিতে বাসের চাপায় একটি অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে।
বুধবার সকালে গাজীপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে দুজন।
মহাসড়ক পুলিশের দাউদকান্দি থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাঁদপুর থেকে ঢাকাগামী বিলাস পরিবহনের একটি বাস সিএনজি চালিত অটো রিকশাকে চাপা দিলে অটো রিকশার তিন যাত্রী ঘটনাস্থলে মারা যায়।
নিহতরা হলেন- সাদেকুর রহমান(৬০), আবুল বাসার (৪০) ও মাহাবুব আলম (৪৫)। আহত রুহুল আমিন হাজারি ও আবুল হাসেমকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্র্তি করা হয়েছে।
বাসটি আটক করা হলেও এর চালক পলাতক বলে পুলিশ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৪৫ ঘ.
bdnews24