২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমি অধিগ্রহণ উদ্যোগের প্রতিবাদে আদিবাসীদের লংমার্চ

সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর জন্য সাড়ে নয় হাজার একরেরও বেশি ভূমি অধিগ্রহণ উদ্যোগের প্রতিবাদে স্থানীয় আদিবাসীরা রুমা উপজেলা থেকে বান্দরবান জেলা শহর পর্যন্ত লংমার্চ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2011, 05:08 PM

Updated : 24 Aug 2022, 03:00 PM

বান্দরবান, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর জন্য সাড়ে নয় হাজার একরেরও বেশি ভূমি অধিগ্রহণ উদ্যোগের প্রতিবাদে স্থানীয় আদিবাসীরা রুমা উপজেলা থেকে বান্দরবান জেলা শহর পর্যন্ত লংমার্চ করেছে। মঙ্গলবার ভোর চারটা থেকে যাত্রা শুরু কওে বিকাল সাড়ে চারটার দিকে আদিবাসীরা শহরে এসে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়। পরে বিকাল ৫টায় জেলা প্রেসক্লাবের সামনে তারা বিক্ষোভ সমাবেশ করে। রুমা উপজেলা থেকে বান্দরবান জেলা শহরের দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার। রুমা উপজেলা ভূমি অধিকার সংরক্ষণ কমিটি ও রুমার জনসাধারণের ব্যানারে এসব কর্মসূচি পালিত হয়। স্মারকলিপিতে বলা হয়, বিগত সরকারের আমলে সেনাবাহিনীর গ্যারিসন সম্প্রসারণের জন্য সেংগুম, পান্তলা ও গ্যালেঙ্গা মৌজায় ৯ হাজার ৫৬০ একর ভূমি অধিগ্রহণের উদ্যোগ নেয়া হয়। এছাড়া বিজিবি'র ক্যাম্প স্থাপনের জন্য পলি মৌজায় ২৫ একর ভূমি অধিগ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে। এসব জমি অধিগ্রহণ করা হলে এসব এলাকার কয়েক হাজার আদিবাসী বসতি ও চাষাবাদের জমি হারিয়ে বাস্তুহারা হয়ে পড়বে বলে স্মারকলিপিতে বলা হয়। সংগঠনের সভাপতি ও জেএসএস সাধারণ সম্পাদক লুপ্র" মারমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জুমলিয়ান বম, ক্যবামং মারমা, উছসিং মারমা, রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান অংশৈ মং, অ্যাড. বাসিংথুয়াই মারমা প্রমুখ। এসময় বক্তারা পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নেরও দাবি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২৩০০ ঘ.