২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহকর্মীর আত্মহত্যা: অভিনেত্রী নিশি রিমান্ডে

গৃহকর্মীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় চলচ্চিত্র অভিনেত্রী নার্গিস আক্তার নিশি ও তার কথিত স্বামী জাহেদ মান্নাকে দুই দিনের হেফাজতে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2011, 01:46 PM

Updated : 24 Aug 2022, 03:00 PM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গৃহকর্মীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় চলচ্চিত্র অভিনেত্রী নার্গিস আক্তার নিশি ও তার কথিত স্বামী জাহেদ মান্নাকে দুই দিনের হেফাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার বিকেলে হেফাজতের (রিমান্ড) এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম এস কে তোফায়েল হাসান। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা থানার উপ-পরিদর্শক আবু মিয়া ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে সাত দিন হেফাজত চান। তবে এর বিরোধিতা করে জামিন চান আইনজীবী আমিনুল গণি টিটো। পরে বিচারক জামিন আবেদন নাকচ করে দুইজনকেই পুলিশ হেফাজতে পাঠান। সোমবার দুপুরে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ৭৩ নম্বর বাসা থেকে গৃহকর্মী প্রিয়ার মৃতদেহ উদ্ধার করা হয়। ওই দিনই তাদের গ্রেপ্তার করে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/১৯৩২ ঘ.