২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে বৃদ্ধার লাশ উদ্ধার

ফেনীর দাগনভূঞা উপজেলায় ওজিফা খাতুন (৭২) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2011, 12:45 PM

Updated : 24 Aug 2022, 03:00 PM

ফেনী, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীর দাগনভূঞা উপজেলায় ওজিফা খাতুন (৭২) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে চন্দ্রপুর গ্রামের মিয়াজী বাড়ি থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। দাগনভূঞা থানার ওসি শেখ লুৎফুর রহমান সাংবাদিকদের বলেন, সোমবার গভীর রাতে বৃদ্ধাকে হাত-পা বেঁধে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে হত্যার ঘটনায় কাউকে চিহ্নিত করা না গেলেও পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, জানান ওসি। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দাগনভূঞা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৩৯ ঘ.