ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতারণার এক মামলায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আনোয়ারুল হকের বেঞ্চে আবেদনটি দায়ের করা হয়।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহম্মদ উল্লাহ কিসলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মঙ্গলবার বলেন, "এ বেঞ্চের আজকের (মঙ্গলবার) কার্যতালিকায় ৩২৬ নম্বর ক্রমিকে ইউনূসের আগাম জামিনের আবেদনটি অন্তর্ভুক্ত রয়েছে। আজ এর ওপর শুনানি হতে পারে।"
ঈাবনার আতাইকুলা থানার গাঙ্গহাটি গ্রামের আব্দুল মাজেদ গত ১৫ ফেব্র"য়ারি পাবনার আমলি আদালতে ৪২০ ধারায় মামলাটি করেন।
মামলায় ইউনূসের সঙ্গে গ্রামীণ ব্যাংকের পাবনার আঞ্চলিক ব্যবস্থাপক মাহবুবুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রেজা ও আতাইকুলা শাখার ব্যবস্থাপক মো. হাবিবুর রহমানকেও আসামি করা হয়।
জামিন আবেদনে বলা হয়, নোবেলজয়ী একমাত্র বাংলাদেশি মুহাম্মদ ইউনূসকে মিথ্যাভাবে এ মামলায় জড়ানো হয়েছে। মামলায় তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তার সুনাম ক্ষুণ
bdnews24