ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আল কায়দার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার ঘটনাকে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে একটি বড় অগ্রগতি হিসেবে উল্লেখ করেছে বাংলাদেশ সরকার।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, "এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের দশকব্যাপী অভিযানের সমাপ্তি হলো।"
পাকিস্তানের ইসলামাবাদে সোমবার ভোররাতে মার্কিন সেনাবাহিনীর এক অভিযানে নিহত হন ওসামা বিন লাদেন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর থেকেই তাকে খোঁজা হচ্ছিল।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সোমবার সকালে এক টেলিভিশন ভাষণে বলেন, লাদেনের মৃত্যুর মধ্য দিয়ে টুইন টাওয়ারে হামলার ঘটনার ন্যায়বিচার হলো।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, "বাংলাদেশ সরকার সব সময় সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানিয়ে আসছে।"
সন্ত্রাসের মূলোৎপাটনের জন্য সরকার আন্তর্জাতিক স
bdnews24