২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা সাংবাদিক কমাণ্ডের নতুন কমিটি

সাংবাদিক আকরাম হোসেন খানকে সভাপতি ও কার্তিক চ্যাটার্জিকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করেছে মুক্তিযোদ্ধা সাংবাদিক কমাণ্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2011, 11:00 AM

Updated : 24 Aug 2022, 02:59 PM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক আকরাম হোসেন খানকে সভাপতি ও কার্তিক চ্যাটার্জিকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করেছে মুক্তিযোদ্ধা সাংবাদিক কমাণ্ড। সোমবার নতুন সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। কমিটির অন্যরা হলেন, সহসভাপতি মোয়াজ্জেম হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সলিমুল্লাহ সেলিম, কোষাধ্যক্ষ স্বপন দাস গুপ্ত, সদস্য সামসুদ্দিন আহম্মাদ পেয়ারা, মনোয়ার আহম্মদ, মৃণাল কৃষ্ণ, সামসুদ্দিন আহম্মেদ, সফিকুল বাসার চপল, সুধীর কৈবর্ত দাস, তরুণ তপন চক্রবর্তী, আবু তাহের ও সফিকুর রহমান। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা সাংবাদিকদের এক সমাবেশে এই নতুন কমিটি সর্বসম্মতভাবে গঠন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৬৫৩ ঘ.