২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানি নাগরিক গ্রেপ্তার

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা শনিবার রাতে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে মো. জামিল (৪৩) নামের এক পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2011, 04:26 PM

Updated : 24 Aug 2022, 02:59 PM

ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা শনিবার রাতে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে মো. জামিল (৪৩) নামের এক পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করেছে। জামিলের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি রয়েছে বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে খিলগাঁও ওড়াল সেতুর কাছ থেকে জমিলকে গ্রেপ্তার করা হয়। তার কাছে একটি পাকিস্তানি এবং একটি জাল বাংলাদেশি পাসপোর্ট পাওয়া গেছে। তার বাড়ি পাকিস্তানের রাওয়ালপিন্ডি। তাকে জিজ্ঞাসাবাদের পর র‌্যাব সদস্যরা খিলগাঁও এলাকার একটি বাসা থেকে মো. ইদ্রিস (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করে। ওই বাসা থেকে বাংলাদেশী ১টি ভিআইপি পাসপোর্টসহ মোট ৪৬ টি দেশি ও বিদেশি পাসপোর্ট, ৯৬টি ভায়াগ্রা বড়ি, ৬০০ ডলার, ৫৭ হাজার টাকা ও আনুসাঙ্গিক নথিপত্র উদ্ধার করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈদেশিক মুদ্রা পাচারের অপরাধে জামিলে ইতোপূর্বে নেপালে গ্রেপ্তার হয় এবং সেখানে হ