২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদক বিক্রি-সেবন: ভ্রাম্যমাণ আদালতে ৩০ জনের কারাদণ্ড

সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৩০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2011, 12:19 PM

Updated : 24 Aug 2022, 02:59 PM

সিরাজগঞ্জ, মে ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৩০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়। এই ৩০ জনকে সর্বোচ্চ ১ বছর থেকে সর্বনিু ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়। শনিবার গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে এদের আটক করে এ দণ্ডাদেশ দেওয়া হয় বলে পুলিশ জানায়। সিরাজগঞ্জের বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। দণ্ডিতদের মধ্যে সদর থানার ১২ জন, কাজিপুর থানার ৩ জন, উল্লাপাড়া থানার ৩ জন, বেলকুচি থানার ৩ জন, এনায়েতপুর থানার ৮ জন, শাহজাদপুর থানার ১ জন রয়েছে। এছাড়া রায়গঞ্জ, তাড়াশ ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় থানার তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/১৮০০ ঘ.