রাজশাহী, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মদ খেয়ে মাতলামি করার জেলে যেতে হয়েছে রাজশাহীর চারঘাট উপজেলার এক ছাত্রলীগ নেতাকে।
ভ্রাম্যমাণ আদালত রোববার শামীম সরকার নামে ওই নেতাকে চার মাসের কারাদণ্ড দিয়েছে।
শামীম চারঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
চারঘাট থানার ওসি হামিদুর রশিদ জানান, শনিবার মধ্যরাতে দিকে শামীম মদ খেয়ে উপজেলার সারদা বাজারে মাতলামি করছিলো। এলাকাবাসী খবর দিলে পুলিশ তাকে আটক করে। রোববার তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।
চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেঞ্জং চাম্বুগং শামীমের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পেয়ে রোববার দুপুরে তাকে চার মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
আদালতের দণ্ডাদেশের পর শামীমকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬১০ ঘ.
bdnews24