২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধ হচ্ছে না গৃহকর্মী নির্যাতন

বিভিন্ন সংগঠনের দাবি এবং সরকারের বিভিন্ন পদক্ষেপের পরও গৃহকর্মী নির্যাতন অব্যাহত রয়েছে। শ্রমিক সংগঠনগুলোর দাবি, গত ১০ বছরে নির্যাতনের শিকার হয়েছে ৭৭২ জন গৃহশ্রমিক, আর এর মধ্যে মারা গেছে ৩৯৮ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2011, 07:45 AM

Updated : 24 Aug 2022, 02:59 PM

কামাল হোসেন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত ২৯ এপ্রিল সবুজবাগ থানা পুলিশ সেন্ট্রাল হাসপাতাল থেকে সুলতানা আক্তার তৃষা নামে আট বছরের এক গৃহকর্মীর লাশ উদ্ধার করে। তৃষার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসক মৃত্যুর কারণ লিখেছে, আঘাতজনিত ও 'অজানা' কারণে মারা গেছে তৃষা। সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অজানা কারণ বলতে চিকিৎসক বোঝাতে চেয়েছে যৌন নির্যাতনের কথা। তৃষার জননাঙ্গেও জখমের চিহ্ন রয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান। গত ১০ বছরে নির্যাতনের শিকার হয়ে এভাবে তৃষার মতো প্রায় ৪০০ জন গৃহকর্মী মারা গেছে বলে শ্রমিক সংগঠনগুলোর দাবি। তারা বলছে, বিভিন্ন সংগঠনের দাবি আর সরকারি পদক্ষেপের পরও গৃহকর্মী নির্যাতন বন্ধ হচ্ছে না। মানুষের মধ্যে সহনশীলতা কমে যাওয়ায় গৃহকর্মী নির্যাতন বাড়ছে বলে মনে করেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব সাইফুল ইসলাম দিলদার। "এটা মানবাধিকারের চরম লঙ্ঘন, নিষ্ঠুরতা", বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি। নিহত তৃষার মা নাসিমা বেগম বাদি হয়ে গৃহকর্তা ও গৃহকর্মীকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। সাইফুল জানান, কমিশনের পক্ষ থেকে তৃষার মামলাটি তদারকি ও আইনি সহায়তা দেওয়া হবে। নতুন শিশু নীতিতে শিশুশ্রম নিষিদ্ধ থাকলেও নগরীতে গৃহশ্রমিকের অধিকাংশই শিশু। তবে এর সঠিক পরিসংখ্যান নেই কোথাও। তবে শ্রমিক সংগঠনগুলোর দাবি, এ সংখ্যা ২০ লাখের মতো। গৃহকর্মী নিবন্ধনের নিয়ম করা হবে বলে শ্রমমন্ত্রী ইতোমধ্যে বলেছেন। মানবাধিকার কমিশনের মহাসচিব দেলোয়ার বলেন, "নিজ বাচ্চাকে মানুষ যেভাবে আদর যত