২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে দুর্ঘটনায় ৪ সাংবাদিক আহত

মাদারীপুরে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসযাত্রী চার সাংবাদিকসহ ছয় জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2011, 06:35 PM

Updated : 24 Aug 2022, 02:58 PM

মাদারীপুর, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসযাত্রী চার সাংবাদিকসহ ছয় জন আহত হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে সদর উপজেলার কলাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- আমাদের সময়ের শফিক স্বপন, দিগন্ত টেলিভিশনের বশির আহমদ, একুশে টেলিভিশনের নজরুল ইসলাম পলাশ, ইত্তেফাকের (গৌরনদী) নাসিরউদ্দিন, ট্রাকের চালক ও সহকারী। এ দু'জনের নাম জানা যায়নি। শফিক স্বপন বলেন, তারা একটি মাইক্রোবাসযোগে মাদারীপুর শহর থেকে ফরিদপুরের আটরশির মাজারে যাচ্ছিলেন। কলাবাড়ী এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি ট্রাকের সামনের একপাশে তাদের মাইক্রোবাসের ধাক্কা লাগে। এ সময় ট্রাকটি পাশ কাটাতে গিয়ে রাস্তার পাশে কাত হয়ে যায়। আহত সবাইকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১২০৬ ঘ.