২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে পয়ঃনালা থেকে ১৪টি গুলি উদ্ধার

বরিশালে পয়ঃনালায় সংস্কার কাজ করার সময় চারটি আগ্নেয়াস্ত্রের পর ১৪ রাউন্ড গুলি পেয়েছে শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2011, 03:25 PM

Updated : 24 Aug 2022, 02:59 PM

বরিশাল, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালে পয়ঃনালায় সংস্কার কাজ করার সময় চারটি আগ্নেয়াস্ত্রের পর ১৪ রাউন্ড গুলি পেয়েছে শ্রমিকরা। শনিবার দুপুরে বরিশাল নগরীর কাউনিয়া সেকশন রোড এলাকায় পয়োঃনালায় শ্রমিকরা এই গুলি পায়। পুলিশ সেগুলো উদ্ধার করেছে। গুলি পাওয়ার কিছু আগে শ্রমিকরা ওই নালায় একটি ব্যাগ পায়। ব্যাগের ভেতর চারটি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। পুলিশ অস্ত্রগুলো উদ্ধার করেছে। নগরীর কাউনিয়া থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গুলিগুলোর মধ্যে ৬ টি শর্টগানের ও ৮ টি রাইফেলের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১১৩ ঘ.